দক্ষিণ দিনাজপুরের পতিরাম গ্রাম পঞ্চায়েতের আটির এলাকায় জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্রের দ্বারোদ্ঘাটন করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জী। এছাড়াও অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্র মন্ত্রী বাচ্চু হাঁসদা, জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী, জেলা পরিষদের সভাধিপতি ললিতা তিগ্যা সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজন। পঞ্চায়েত স্তরে বিভিন্ন জন প্রতিনিধিদের এবার থেকে প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু জন প্রতিনিধি হলেই হবে না তার সঙ্গে হতে হবে দক্ষও। সেই বিষয়টিকে মাথায় রেখে এই প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হয়েছে বলে জানালেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জী। পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে সরকার জন প্রতিনিধিদের প্রশিক্ষণের ব্যবস্থা ও উদ্যোগ নিয়েছে। সেই সঙ্গে তিনি আরো জানান, আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ছাড়া আর কেও আসবে বলে তিনি মনে করেন না। যদিও জেলায় জেলায় বেড়ে চলা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দের প্রভাব নির্বাচনে পড়বে না বলেও তিনি মনে করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Qs-3v8eyUow